1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এলো ইমরান-পূজার নতুন গান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এলো ইমরান-পূজার নতুন গান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা জুটি বেঁধে গেয়েছেন অনেক গান। নিজেদের গায়কীর রসায়নে তৈরি হয়েছে এই জুটির নিজস্ব শ্রোতাবলয়। এই জুটির গাওয়া ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারেবারে’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ করছিলেন না তারা। তাই ভক্তরাও ছিলেন অধীর অপেক্ষায়। ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন গানচিত্র নিয়ে আবার ফিরছেন এই জুটি। গানের শিরোনাম ‘ভালবেসে যে ভুলে যায়’।

মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটির সুর বেঁধেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে করেছেন এমএমপি রনি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে এই গানচিত্রটি।

প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। থাকছেন ইমরান ও পূজাও। গানটি শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অবমুক্ত করা হয় ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন