1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকটকের ঝড় তোলার বছর ২০২০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

টিকটকের ঝড় তোলার বছর ২০২০

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারীর বছরে ইন্টারনেট কালচারে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটক। মোবাইলের বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপ অ্যানিয়ের তথ্য অনুযায়ী, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি বিদায়ী বছরে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে।

করোনার দিনগুলোতে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ এবং জুমের মতো অ্যাপের ব্যবহারও বেড়েছে। তবে টিকটকের আধিপত্য ছিল সবার চেয়ে বেশি।

অ্যাপ অ্যানিয়ের নতুন রিপোর্ট বলছে, ২০২১ সালে টিকটক মাসিক ১ বিলিয়ন ব্যবহারকারীর রেকর্ড ভেঙে দেবে!

টিকটক এই সাফল্য পেয়েছে তুমুল প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে। ভারতে অ্যাপটি বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র টালবাহানা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটির মালিকানা বিক্রির জন্য চাপ দিতে থাকেন। আমেরিকার নামকরা সব কোম্পানি টিকটক কিনতে এগিয়ে আসে। শেষ পর্যন্ত নির্বাচন চলে আসায়, বিষয়টি ঝুলেই থাকে।

২০১৭ সালে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরির এই অ্যাপ।

কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলতে থাকেন, অ্যাপটি অসৎ উদ্দেশে ব্যবহার করতে পারে বেইজিং। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।

টিকটকে ভাগ্য বদল: টিকটক দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তরুণ-তরুণী যেমন নিজেদের ভাগ্য বদল করেছেন, তেমনি এর প্রতিষ্ঠাতাও হয়েছেন চীনের অন্যতম সেরা ধনী।

২০১২ সালে বাইটড্যান্স যাত্রা শুরু করে ৫ বছর বাদে টিকটকের কল্যাণে উদ্যোক্তা ঝাং ইয়েমিংর বৈশ্বিক উত্থান শুরু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন