1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
'পদ্মাসেতুকে ঘিরে শিবচরের চরাঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা -ড. রহিমা খাতুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

‘পদ্মাসেতুকে ঘিরে শিবচরের চরাঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা -ড. রহিমা খাতুন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর ।।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন,’পদ্মাসেতুকে ঘিরে শিবচরের চরাঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমরা জেলেদের জীবনমান উন্নয়নের জন্য জেলেদের নৌকাকে পর্যটকদের ব্যবহার উপযোগী করে নদীতে পর্যটকদের ঘুরে বেড়ানোর একটা পরিকল্পনা করেছি। ক্রমান্বয়ে এ চরাঞ্চল পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। সে বিষয়ে নানা পরিকল্পনা করা হচ্ছে।’
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাঠাঁলবাড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল আলম ও শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এম রাকিবুল হাসান,শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন,শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশাসহ প্রায় ২ শতাধিক জেলে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন