1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লালমনিরহাটে বিপুল পরিমান মাদক সহ ০৬জন কে আটক করেছে পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

লালমনিরহাটে বিপুল পরিমান মাদক সহ ০৬জন কে আটক করেছে পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আরিফুল হক।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে,পুলিশ ১৭০বোতল ফেন্সিডিল,০৯কেজি গাঁজা সহ ০৬জন কে আটক করেছে।আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৭এপ্রিল) ভোরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইদুল ইসলামের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে,এসময় মাইদুলের বাড়ীতে মাদক ক্রয় বিক্রয় অবস্থায় ধাওয়া করে ১৭০বোতল ফেন্সিডিল, ০৯কেজি গাঁজা সহ ০৬জন কে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় অন্য দুজন আসামী পালিয়ে যায় । আটক আসামীরা হলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবক দাস এলাকার সহির ইসলামের ছেলে ১৷মাইদুল ইসলাম(২৪), হামিদুলের ছেলে ২৷ রবিউল ইসলাম(২২),জেতেন্দ্রনাথের ছেলে ৩৷সনজিত রায়, জয়নাল আবেদীনের ছেলে ৪৷ হাসান আলী (২৯), মৃতঃ সেকেন্দার আলীর পুত্র ৫৷আব্দুস সামাদ(২১), ও ৬৷মোঃ শফিকুল ইসলাম (৪০)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান,কালীগঞ্জ থানার কুখ্যাত মাদক ব্যাবসায়ী মাইদুলের বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ০৬জন কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ,আটক মাদক দ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত ০৬ জন সহ মোট আটজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।পলাতক অপর ০২জন আসামীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন