1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিডিয়ার ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

মিডিয়ার ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এর আগেও একাধিকবার সাংবাদিকদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন তথা বিএফডিসিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল বুধবার এফডিসির এক দাপ্তরিক আদেশে ফের বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু একদিনের মাথায় সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি।

আজ বৃহস্পতিবার দাপ্তরিক আদেশটি সংশোধন করেছে এফডিসি কর্তৃপক্ষ। সংশোধিত আদেশে বলা হয়েছে, ‘শুধু যেসব মিডিয়ার ক্যামেরা বাণিজ্যিক উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ করবে, তাদেরকে পরিচালক (উৎপাদন) বরাবর আবেদন করতে হবে।’

বাণিজ্যিক উদ্দেশ্যের প্রসঙ্গে নাম না প্রকাশের শর্তে এফডিসির এক কর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘শুধু ইউটিউবে প্রচারের জন্য যারা এফডিসিতে ক্যামেরা নিয়ে আসবেন, তাদের অনুমতি নিতে হবে। সংবাদকর্মীদের আলাদা কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’

এর আগে গতকাল বুধবার এফডিসির দাপ্তরিক আদেশে বলা হয়েছিল, ‘সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।’

এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ফলস্বরুপ আদেশটি সংশোধন করে এফডিসি কর্তৃপক্ষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন