1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর বিপুল পরিমান গাজাঁসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর বিপুল পরিমান গাজাঁসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ২০কেজি গাজাসহ ইলিয়াস আহম্মেদ(২৩) ও ফয়সাল মিয়া(১৯) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। বুধবার ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার পখিরা নামকস্থানে আছমত আলী খান সেতু টোল প্লাজার পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদারীপুর সদর উপজেলার পখিরার “আছমত আলী খান সেতু টোল প্লাজা” এর পূর্ব পাশে শরীয়তপুর হইতে মাদারীপুর গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে “দিদার পরিবহনে তল্লাশী করে ২০ কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং ২টি সীমকার্ড ও মাদক বিক্রয় লব্ধ নগদ ২হাজার ৮শত টাকা উদ্ধারসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা হলো চাদপুর জেলার কচুয়া থানার ভুইয়ারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. ইলিয়াস আহম্মেদ ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা আখাউড়া থানার দেবগ্রাম গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া।

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩, কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা একে অপরকে যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর ঘাট ব্যবহার করে মাদারীপুর ও শরীয়াতপুর জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহন করে আসছিল। আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে । র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন