1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৪৮টি মামলায় ৩১ হাজার ৫শত টাকা আদায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক

মাদারীপুরে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৪৮টি মামলায় ৩১ হাজার ৫শত টাকা আদায়

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা। জেলায় লকডাউনের দ্বিতীয় দিনে অপ্রয়োজনে বাইরে বের হওয়াসহ সরকারি বিধি-নিষেধ অমান্য করায় জেলায় ১৬জন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান অভিযানে ৪৮টি মামলায় ৩১হাজার ৫শত টাকা আদায় করেছে ।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমের ফলে সারাদেশে কঠোর লকডাউন চলছে। মাদারীপুরের চারটি উপজেলায় লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষকে সরকার ঘোষিত নির্দেশনাগুলো মেনে চলতে সহযোগিতা করছে। লকডাউনের ফলে জেলার ঔষুধের দোকান, ফলের দোকান, কাঁচাবাজারের দোকান খোলা রয়েছে। শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ রয়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় দেখা যায়নি। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস, সদরের এসিল্যান্ড হোসনেয়ারা তন্নি, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন, আব্দুল্লাহ আবু জাহের, ফাতেমা জান্নাত, মৌসুমি খানমসহ চারটি উপজেলায়র একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে আমরা সচেতন করছি। সাধারণ জনগন এবারের লকডাউন মেনে চলছে। জনগন কিন্তু জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। লকডাউন কার্যকর করতে আমাদের ১৬টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন