1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের রাজৈর পৌরসভার নির্বাচন: ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের রাজৈর পৌরসভার নির্বাচন: ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর পৌরসভার নির্বাচনে আজ সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এটিই মাদারীপুর জেলায় প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রাজৈর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজৈর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দায়িত্ব পালনে স্ব-স্ব কেন্দ্রে মোতায়ন রয়েছে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের সাথে এক প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম, অসংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন স্বশস্ত্র পুলিশসহ ১৯ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।
রাজৈর পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৩০ জন কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩০ হাজার ৪১৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৬৭ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫ হাজার ৫১ জন। ৭৫টি বুথে ৭৫টি ইভিএম-এর মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের ভোটদানে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও নতুন নিয়মে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের সাথে এক প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম, অসংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন