1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিয়মিত কোর্ট চালুর দাবীতে ভোলায় আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন

নিয়মিত কোর্ট চালুর দাবীতে ভোলায় আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ১২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ. এইচ .রিপন ভোলা সংবাদদাতা ॥
বিচার প্রার্থী জনগনের ভোগান্তি লাগবে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবীতে ভোলার আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, এডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, এডভোকেট মোঃ ইউনুছ, এডভোকেট বশির উল্লাহ বাচ্চু, এডভোকেট মাহামুদ হাসান লিটন, এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট মাহাবুব আলম, এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট আদিল মাহমুদ রুম্মান প্রমুখ। এসময় অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
মাববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মানুষই আজ ক্ষতিগ্রস্থ। আমাদের দেশেও সব শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে অধিকাংশ ক্ষেত্রেই বিধি নিষেধ শিথিল করেছেন। কিন্তু বিচারাঙ্গনে এখনও কঠোর নিয়ন্ত্রণের ফলে নিয়মিত কোর্ট চালু না থাকায় সাধারন বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে। দেশ কবে করোনা ভাইরাস মুক্ত হবে, তার কোন নিশ্চয়তা নেই। সরকার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্য বিধি মেনে কার্যক্রম পরিচালনা সুযোগ দিয়েছে। আমরা চাই বিচারাঙ্গনেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবে কাজ করতে। গত ৪ মাস দেশের ৬০ হাজার আইনজীবী কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। মাত্র ১ ভাগ আইনজীবী ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সুবিধা পাচ্ছে। বিচারাঙ্গনে স্বাভাবিক কার্যক্রম না চলার কারণে দেশে অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। ক্ষতিগ্রস্থরা আইনের আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এই অবস্থার অবসান প্রয়োজন।
স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর মাধ্যমে বিচারাঙ্গনে কার্যক্রম স্বাভাবিক করার দাবী জানায় আইনজীবীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন