1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ দুপুরে জানান, ‘অশনি’র প্রভাবে আজ বুধবার ও কাল বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এরপর ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে স্বভাবিক বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া এ সময় তাড়াশে ৫৯, টাঙ্গাইল  ৫৭, ফরিদপুর  ৫৪, নিকলি ৫২, চুয়াডাঙ্গা ৪৮, শ্রীমঙ্গল ৪৬ ও ঢাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ উপকূল ও এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় দিয়ে অতিক্রম করছে। এটি আরও উত্তরপশ্চিম অথবা উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন