1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব আল হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব আল হাসান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব আল হাসান। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিসিবির তিন ফরম্যাটের চুক্তিতে আছেন সাকিব। দেশসেরা অলরাউন্ডারও জানালেন, সামনের দিনগুলোতে প্রত্যেক ফরম্যাটে দেখা যাবে তাকে।

সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে। আজও উনার সঙ্গে কথা হলো। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ডই সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দ. আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পাপনও জানান, তিন ফরম্যাটেই খেলবেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজেও দেখা যাবে তাকে। রবিবার দ. আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।

এর আগে গত বুধবার বিসিবি জানায়, দ. আফ্রিকা সিরিজসহ সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে সাকিবকে।

প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ইতোমধ্যে দ. আফ্রিকা পৌঁছেছে টাইগাররা। রবিবার দলের সঙ্গে যোগ দিতে দ. আফ্রিকার ‍উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন