1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছাদখোলা বাসে সাফজয়ী নারীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

ছাদখোলা বাসে সাফজয়ী নারীরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ছাদখোলা বাসে করে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবলারদের বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ১ টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবিনা খাতুনরা।

বিমানবন্দর থেকে  কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণি হয়ে হাতের বায়ে চলে যাবে ছাদ খোলা বাসটি। এরপর তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে যাব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে নারী ফুটবলারদের বহনকারী বাসটি।

তাদের সঙ্গে রয়েছে মিডিয়া, নিরাপত্তা বাহিনীসহ আরও কতো উৎসুক মানুষ। রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের। বাসের ছাদে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের অভ্যর্থনা গ্রহণ করছেন।

এর আগে, সাফজয়ী দলের খেলোয়াড়রা ঢাকায় পৌঁছালে তাদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে এক সংবর্ধনা দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মেয়েদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং কেক খাওয়ান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন