1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কালকিনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর কালকিনিতে আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলাদা দুটি ঘটনা ঘটে। নিহত মোহাম্মাদ (১৮মাস) কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই গ্রামের শাহাদাত খানের ছেলে এবং আবির হাসান (২) কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিন রাজদী গ্রামের কৃষক আহসান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মেলাকাই গ্রামের মোহাম্মাদ নামে শিশু খেলার ছলে বাড়ীর সামনে একটি পুকুরে পড়ে যায় কিন্ত অনেক সময় পর ঘরে না পেয়ে হঠাৎ বাড়ীর সামনে পুকরে ভেসে থাকতে দেখে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় কিন্ত হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। অন্যদিকে কালকিনি পৌরসভার দক্ষিন রাজদী গ্রামে বাড়ীর সামনে খেলতে ছিল হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করে দেখতে পায় বাড়ীর পাশে পুকরে পড়ে আছে। তাকেও তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। দুটি সন্তানের জন্যই দুটি পরিবারের মাঝে শোকের মাতম বইছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবিজ জানান, কালকিনি উপজেলার আলাদা দুটি স্থান থেকে পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্ত তারা দুইজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি দুুপুরে দুটি শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা জানতে পেরেছি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন