1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের দিন দুর্ভোগ পোহাতে হতে পারে বৃষ্টির জন্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

ঈদের দিন দুর্ভোগ পোহাতে হতে পারে বৃষ্টির জন্য

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বুধবার সারাদেশে পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তবে ঈদে দুর্ভোগ পোহাতে হতে পারে বৃষ্টির জন্য।

ঈদের দিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদুল আজহায় ঈদ নামাজের পর মুসল্লিরা পশু কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেন। বৃষ্টি হলে সেটি বড় ভাবনাই তৈরি করে সবার মনে।

এবারের ঈদের দিন একটু বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বুধবার ঈদের দিন ঢাকা, খুলনা ও বরিশালে কম বৃষ্টি হতে পারে এবং সিলেট, রাজশাহী, রংপুরসহ অন্যত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

দেশে করোনাভাইরাস মহামারীর উচ্চ সংক্রমণের মধ্যে দ্বিতীয়বার উদযাপন হতে যাচ্ছে কোরবানি ঈদ।

ঈদের আগের দিন অর্থাৎ মঙ্গলবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন