1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলজাজিরার নারী সাংবাদিককে মারধর করল ইসরায়েলি পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

আলজাজিরার নারী সাংবাদিককে মারধর করল ইসরায়েলি পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সংবাদ প্রচারকালে আলজাজিরার (আরবি) সাংবাদিক জিভারা বুদেইরিকে মারধরের পর গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। কয়েক ঘণ্টা হেফাজতে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।

এ সময় আলজাজিরার ক্যামেরাম্যান নাবিল মাজাবির সরঞ্জামাদিও ভাঙচুর করা হয়।

তাৎক্ষণিক এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে মুক্ত সংবাদমাধ্যম সমর্থক ও পর্যবেক্ষক সংগঠনগুলো।

শনিবার বিকেলে মুক্তি পাওয়ার কিছুক্ষণ পর বুদেইরি আলজাজিরাকে বলেন, ‘তারা চতুর্দিক থেকে ছুটে আসলো, আমি জানি না কেন। তারা আমাকে লাথি মেরে দেয়ালের ওপর ফেলে দেয়।’

তিনি বলেন, ‘তারা আমাকে গাড়ির ভেতর খুবই বাজেভাবে লাথি মারে। তারা আমাকে চতুর্দিক থেকে লাথি মারতে ছিল।’

ইসরায়েল কর্তৃক ১৯৬৭ ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম, পতিমতীর ও গাজা দখলের ৫৪তম বার্ষিকীতে ‘নাকাবা বা বিপর্যয়’ দিবস উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন বুদেইরি।

এর আগে গাজায় হামলার সময় সেখানে আলজাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস-এপি’র ব্যুরো অফিস বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েল। বহুতল ওই ভবনে আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন