1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫০

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবার এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। খবরঃ এএফপি।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুহাজিদ বলেন, ‘আজ বিকেলে, কুন্দুজ প্রদেশের রাজধানী বান্দারের খান আবাদ জেলায় আমাদের শিয়া ভাইদের (স্বদেশি) একটি মসজিদে বিস্ফোরণ ঘটে, যার ফলে আমাদের বেশ কয়েকজন ভাই শহীদ ও আহত হয়েছেন’।

স্থানীয় গণমাধ্যম কয়েক ডজন হতাহতের খবর দিয়েছে। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানদের তিক্ত প্রতিদ্বন্দ্বী চরমপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠী (আইএস) সুন্নি সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির লক্ষ্যে বারবার শিয়াদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

তালেবান সরকারের কুন্দুজ সংস্কৃতি ও তথ্য বিভাগের পরিচালক মতিউল্লাহ রোহানি এএফপিকে নিশ্চিত করেছেন যে, এটি একটি আত্মঘাতী হামলা।

কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, কুন্দুজ প্রদেশের রাজধানীর নামও কুন্দুজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু গ্রাফিক ছবিতে দেখা গেছে মসজিদের মেঝেতে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, পুরুষরা নারী ও শিশুসহ লোকদের ঘটনাস্থল থেকে দূরে রাখছে।

একটি আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর একজন কর্মীও আহতদের মধ্যে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) সূত্র জানিয়েছে, শুক্রবারের হামলার পর কুন্দুজ শহরে তাদের হাসপাতালে ১৫ জনের মৃতদেহ এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের এক কর্মী বলেন, ‘আমরা ৯০ জনেরও বেশি আহত রোগী এবং ১৫ জনেরও বেশি মৃত রোগী পেয়েছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ হসাপাতালে আরও হতাহত লোককে আনা হচ্ছে’।

তবে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, নিহতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘এখন পর্যন্ত আমরা আমাদের হাসপাতালে ৩৫ টি মৃতদেহ এবং ৫০ জনের বেশি আহত মানুষ পেয়েছি’।

আফগান জনসংখ্যার প্রায় ২০ শতাংশ শিয়া। এদের মধ্যে অনেকেই হাজারা নৃতাত্বিক জাতিগোষ্ঠীর সদস্য, যারা কয়েক দশক ধরে আফগানিস্তানে ব্যাপকভাবে নির্যাতিত হয়ে আসছে।

২০১৭ সালের অক্টোবরে, কাবুলের পশ্চিমের এক শিয়া মসজিদে ইসালামিক স্টেট (আইএস) এর এক আত্মঘাতী হামলায় হামলায় ৫৬ জন নিহত হয় এবং নারী ও শিশুসহ ৫৫ জন আহত হয়।

চলতি বছরের মে মাসে কাবুলের একটি স্কুলের বাইরে ধারাবাহিক বোমা হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই তরুণী। হাজারা সম্প্রদায়ের উপর ওই হামলায় ৩০০ জনেরও বেশি আহত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন