1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্সফোর্ডের ভ্যাকসিনের ভবিষ্যৎ কী? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

অক্সফোর্ডের ভ্যাকসিনের ভবিষ্যৎ কী?

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একজন ব্রিটিশ অংশগ্রহণকারী ‘অজ্ঞাত অসুস্থতায়’ পড়ায় অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করেছে অ্যাস্ট্রাজেনেকা। স্থগিতের সিদ্ধান্তকে তারা ‘নিয়মিত কার্যক্রম’ হিসেবে বর্ণনা করেছে।

বিবিসি জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা যত দেশে ট্রায়াল চালাচ্ছে সব জায়গায়ই স্থগিত থাকবে। স্বাধীন পর্যবেক্ষণ কমিটি নতুন সিদ্ধান্ত দিলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

অ্যাস্ট্রাজেনেকার একজন মুখপাত্র মঙ্গলবার রাতে বিবৃতিতে বলেন, ‘নিরাপত্তা বিষয়ক তথ্য পর্যালোচনার জন্য একটি স্বাধীন কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে।’

ওই ব্যক্তি ঠিক কী ধরনের অসুস্থতায় পড়েছেন এবং কবে নাগাদ সেটি হয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগী অংশগ্রহণকারী সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এর আগেও একবার টিকাটির ট্রায়াল স্থগিত করা হয়। তৃতীয় ধাপের ট্রায়ালে এমনটি হতে পারে। সেক্ষেত্রে কয়েক দিন বিরতি দিয়ে আবার সাধারণত ট্রায়াল শুরু হয়।

একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের আগে তিনটি ট্রায়াল হয়ে থাকে। প্রথম দুটিতে অল্প মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের ট্রায়ালে কয়েক হাজার মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাই এই ধাপটিই সবচেয়ে চ্যালেঞ্জিং।

অক্সফোর্ড আগে দাবি করে, প্রথম দুই ধাপের ট্রায়ালে তাদের টিকা ‘নিরাপদ এবং কার্যকরী’ প্রমাণিত হয়েছে।

অক্সফোর্ড এখন বলছে, ‘বড় ধরনের ট্রায়ালে অসুস্থতা দেখা দেয়ার শঙ্কা থাকে, তবে অবশ্যই সেটি স্বাধীনভাবে এবং সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করতে হবে।’

নতুন ভ্যাকসিন অধিকাংশ সময় প্রত্যাশা অনুযায়ী ফল দেয় না। এ ক্ষেত্রে সেটি হলে পুরো প্রক্রিয়া নতুন করে সাজানো হতে পারে। ডোজের মাত্রা পাল্টানো হতে পারে। অথবা প্রোগ্রামটি বন্ধ করা হতে পারে।

স্থগিতের অর্থ কী: অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষকে তাদের চূড়ান্ত ধাপের ট্রায়ালে অন্তর্ভুক্ত করেছে। এই সংখ্যা ৩০ হাজার। আরও কয়েকটি দেশে তাদের ট্রায়াল চলছে।

শেষ ধাপের ট্রায়ালে একদিনে কিংবা এক মাসে এত মানুষকে ভ্যাকসিন দেয়া হয় না। এখন স্থগিত মানে নতুন কাউকে আপাতত ভ্যাকসিন দেয়া হবে না কিংবা কারো শরীরে ডোজের হেরফের করা হবে না। তাতে ভ্যাকসিনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার প্রহর আরও দীর্ঘায়িত হবে।

চীন এবং রাশিয়া যে ভ্যাকসিনের ব্যবহার শুরু করেছে সে বিষয়ে এখনো কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন