
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাত ৯ টায় প্রেস রিলিজের মাদারীপুর অতিরিক্ত পুলিশ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমল চন্দ্র বর্মনের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশের সমন্বয়ে নতুন মাদারীপুর, মোস্তফাপুর, থানতলী, পাকদী ও পূর্ব রাস্তি এলাকায় রাতভর অভিযান চালানো হয়।
অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, বিশেষ ক্ষমতা আইন ও অন্যান্য মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার রাস্তি গ্রামের মোস্তফা শেখের ছেলে মো. রাকিব শেখ (৩৫), চরমুগুরিয়া এলাকার লিটন হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), মোস্তফাপুর এলাকার হেলাল উদ্দিন শিকদারের ছেলে মনজুর হোসেন মিন্টু শিকদার (৪৫), নতুন মাদারীপুর এলাকার সোহাগ বেপারীর ছেলে তানভীর (২২), নতুন মাদারীপুর এলাকার ফারুক আকনের ছেলে মো. ফরিদ আকন (২২), লক্ষীগঞ্জ এলাকার মমিন উদ্দিন সরদারের ছেলে নুরুল হক সরদার (৬৫), নতুন মাদারীপুর এলাকার হিরো হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৩), নতুন মাদারীপুর এলাকার ধলাই বেপারীর ছেলে রাজ্জাক বেপারী (৫৫), থানতলী এলাকার লুৎফর সরদারের ছেলে বিপ্লব সরদার (২৫), থানতলী এলাকার খোকন জমাদারের ছেলে শাকিল জমাদার (২৬) এবং ঘটমাঝি এলাকার লিটন সরদারের ছেলে ইয়াসিন সরদার (২৫)।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
