
মফিজুর রহমান রিপন শরীয়তপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহমেদ অপু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মিলিত ভাবে শরীয়তপুর জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন ।
শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার বেলা ৩টায় জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।
এসময় সংসদ সদস্যগণ জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করে সমন্বিতভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করে, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাস্তবায়নে সহযোগিতা আশা করেন।
