1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একঘন্টা পর ৯৯৯ কল দিয়ে উদ্ধার হলো মৃত্যু লাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একঘন্টা পর ৯৯৯ কল দিয়ে উদ্ধার হলো মৃত্যু লাশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্বর্ণা বাড়ৈ (১১) সরকারি ৯৯৯ নাম্বারে কল করে এক ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ। রবিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কদমবাড়ীর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণা একই এলাকার গোপাল বাড়ৈর মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার কিছুক্ষন আগে স্বর্না বাড়ীর পাশে একটি গভির পুকুরে কাকি মার সাথে আরও দুইজনকে নিয়ে গোসল করতে নামে কিন্ত সাতার না জানায় তিনজনই পুকুরের গভিরে তলিয়ে যেতে থাকে, সে সময় স্বর্ণার কাকি মা নিজের হাত দিয়ে দুইজনকে উঠাতে পারলোও স্বর্নাকে তুলতে পারিনি’ পরে ৯৯৯ নাম্বারে কল করে রাজৈর উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগীতায় প্রায় ১ঘন্টা চেস্টা চালিয়ে সন্ধ্যায় পুকুরের গভির থেকে ফায়ার ম্যান এনায়েত হোসেন স্বর্নাকে উদ্ধার করে কিন্ত ততক্ষনে স্বর্না মারা গেছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার সালাউদ্দিন লস্কর জানান, আমাদের কাছে ৯৯৯ নাম্বার থেকে ম্যাসেজ আসে কদমবাড়ীর দিঘিরপাড় এলাকায় একটি পুকুরে একটি মেয়ে নিখোঁজ রয়েছে। এরপরই ঘটনাস্থলে একটি টিম নিয়ে যাই কিন্ত বৈরী আবহাওয়ার কারনে প্রায় একঘন্টা খোজাখুজির পর তাকে আমরা উদ্ধার করি তবে উদ্ধারে আগেই তার মৃত হয়েছে। আমরা লাশটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, আমরা বিষয়টি জানি না আমাদের জানানো হয় নাই। আমি খোজ নিচ্ছি এবং বিষয়টি দেখছি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন