1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক ছাত্রদলনেতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

জামালপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক ছাত্রদলনেতা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতাঃ

জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন সাবেক ছাত্রদলনেতা মাসুদ ইব্রাহিম।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর নির্বাচন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, জামালপুর সদরবাসীর সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং চাহিদা মেটানোর লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

আমি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক  ও যুবদলের কেন্দ্রীয়  কমিটির সদস্য ছিলাম। ২০১৬ সালে আমাকে গুম করা হয়েছিল। এছাড়া আমার নামে জামালপুর ও ঢাকায় ৩২টি মামলা দায়ের করেছিল ফ্যাসিস্ট সরকারের পুলিশ।

তিনি আরও বলেন, যেহেতু বিএনপি অন্য এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আশা করি ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সবার ভোট প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন