1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে কালিকাপুরে গণসংযোগে ব্যস্ত অ্যাড. মাসুদ পারভেজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

মাদারীপুরে কালিকাপুরে গণসংযোগে ব্যস্ত অ্যাড. মাসুদ পারভেজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বৃহস্পতিবার (১২ জুন)দিনব্যাপী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো।”

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা, যার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে। বহু বছর ধরে মাঠে সক্রিয় থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন মাসুদ পারভেজ। সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতাও চোখে পড়ার মতো।

LN24BD / MHS

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন