1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে  “২৫ মার্চ গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

‎মাদারীপুরে  “২৫ মার্চ গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ, মাদারীপুর।।

মাদারীপুরের জেলা তথ্যা অফিসের উদ্যোগে “২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়ামের হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনর সভাপতিত্বে ও মাদারীপুর সহকারী তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মুহাম্মদ হাবিবুল আলম মূখ্য আলোচক মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা টি. এম শহীদুল্লাহ (রাজা), মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তর,উপ-পরিচালক মনোয়ারা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাদারীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর,কৃষিবিদ মোঃ জাকাত আলী প্রমুখ। এসম অতিথিরা শিক্ষার্থীদের মাঝে গল্পাকারে অত্যন্ত আকর্ষণীয়ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তাঁর বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস (1947-1971) সংক্ষেপে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের মুক্তিযুদ্ধের আরো অনেক মনোমুগ্ধকর গল্প শুনিয়েছেন যা উপস্থিত অতিথিদের দেশ প্রেমে ব্যাপক ভাবে উজ্জীবিত করবে বলে সকলে মনে প্রাণে বিশ্বাস করেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন