1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে জামালপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে জামালপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক এম এ জলিল, সনাকের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য কায়েদ উয জামান, রফিকুজ্জামান মল্লিক, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি গৌতম সিংহ সাহা, ইয়েস গ্রুপের দলনেতা শকিফ ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার বাধাগ্রস্ত হওয়ায় সমাজে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন