1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর মিউজিয়াম এর ওয়েবসাইট উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী

মাদারীপুর মিউজিয়াম এর ওয়েবসাইট উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর মিউজিয়ামের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করলেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মাদারীপুর মিউজিয়াম এর সভাপতি মোছা: ইয়াসমিন আক্তার। রবিবার (৫ আনুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক ও মাদারীপুর মিউজিয়ামের সভাপতি মোছা: ইয়াসমিন আক্তার বলেন, ‘জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত এ জাদুঘর মাদারীপুর জেলাসহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এক অনবদ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ জাদুঘর মাদারীপুর জেলার নানা ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে নিজস্ব ওয়েবসাইট প্রকাশের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে মিউজিয়ামের নতুন দ্বার উন্মোচিত হলো। জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য মাদারীপুর জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক সমাজকে সম্পৃক্ত করা হয়েছে।‘ এসময় তিনি ওয়েবসাটটি তৈরীতে সংস্লিষ্ট সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ও মাদারীপুর মিউজিয়ামের কিউরেটর মো: নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাদারীপুর মিউজিয়ামের পরিচালনা পরিষদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  বাদল কীর্ত্তনীয়া, লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাদারীপুর সহ সারা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের লক্ষে মাদারীপুর জেলা প্রশাসন ২০২৩ খ্রিস্টাব্দের ৩১ মার্চ জেলা প্রশাসনের মালিকানাধীন ১৯৩৮ খ্রিস্টাব্দে নির্মীত পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়াম নামে এই জাদুঘর প্রতিষ্ঠা করেছে।

সুত্র-মাদারীপুর মিউজিয়াম

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন