1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুণর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন মাদারীপুর জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

ছবি- আরিফুর রহমান, লাইভনিউজ24

বুধবার(১৮সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়িতকরে সারা দেশে ১৮ হাজার ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে।এসব হত্যার বিচার করতে হবে।
এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুণর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তারের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

ln24b/arif

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন