1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডুবে যাওয়া লাইটারেজের সব নাবিককে উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

ডুবে যাওয়া লাইটারেজের সব নাবিককে উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।

জাহাজডুবির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন