1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৮ মার্চ থেকে শুরু অমর একুশে বইমেলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

১৮ মার্চ থেকে শুরু অমর একুশে বইমেলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৮৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বইমেলার তারিখ চূড়ান্ত হয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা।

সোমবার দেশ রূপান্তরকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ শুরু হচ্ছে মেলা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।

কত দিন চলবে এবারের মেলা জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।

তিনি জানান, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন