1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাদাত হোসাইন এখন বিচারক, পাঠিয়ে দিন লেখা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

সাদাত হোসাইন এখন বিচারক, পাঠিয়ে দিন লেখা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ফিকশন লেখক সাদাত হোসাইন

জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনকে এবার পাওয়া যাবে বিচারক হিসেবে। লেখকদের পাঠানো গল্প থেকে সেরা ১০টি গল্প নির্বাচন করবেন তিনি।

ই.বি. সল্যুশন্স লিমিটেড উদ্ভাবিত ই-বুক সার্ভিস ‘বইঘর’ আয়োজিত বাবা দিবসের গল্প লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিচারক হিসেবে যুক্ত আছেন ‘নির্বাসন’ লেখক।

২১ জুন বাবা দিবসে বইঘর প্রকাশ করতে যাচ্ছে ‘বাবাকে নিয়ে না বলা যত কথা’ নামে ই-বুক সংকলন। এ উপলক্ষে বাবাকে নিয়ে লেখা পাঠকের গল্প, অনুভূতি কিংবা স্মৃতিকথা আহ্বান করা হয়েছে। সেসব লেখা থেকে নির্বাচিত ১০টি গল্প নিয়ে প্রকাশিত হবে সংকলনটি।

এ প্রসঙ্গে সাদাত বলেন, “উপযুক্ত ভাষায় বা শব্দে বাবাকে নিয়ে সব স্মৃতি বা অনুভূতি প্রকাশ করতে আমরা হয়তো পারি না, কিন্তু সেই আকুতিটুকু অনুভব করি আমরা অনেকেই। আমি মনে করি, বাবাকে নিয়ে বইঘরের এই আয়োজন নতুন লেখকদের মধ্যে সাড়া ফেলবে। সবার গল্পের জন্য অপেক্ষা করছি।”

ই-বুকটি পাওয়া যাবে ‘বইঘর’, ‌গ্রামীণফোনের ‘বই মেলা’, ‘বাংলালিংক বইঘর’, ‘রবি বইঘর’ ও ‘এয়ারটেল মাই পকেটবুক’ অ্যাপে। বিশেষ আকর্ষণ হিসেবে সংকলনে সাদাত হোসাইনেরও একটি গল্প প্রকাশ হবে।

যে কোনো বয়সী লেখক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১৫ জুনের মধ্যে লেখা পাঠাতে হবে ই-মেইলে (info@boighor.com, info@gpboimela.com) অথবা বইঘরের ফেইসবুক পেজের ইনবক্সে। লেখা অবশ্যই ১৫০০-৩০০০ শব্দের মধ্যে হতে হবে। যে কেনো ফন্টে লেখা গ্রহণযোগ্য। হাতে লিখে ছবি তুলেও পাঠাতে পারেন। তবে কম্পোজ করা লেখা অগ্রাধিকার পাবে। লেখার সঙ্গে লেখকের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন