1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন গীতিকার কবির বকুল।

কবির বকুল জানান, রাজকুমারী নামের গানটি লিখেছেন তিনি। দ্বৈত এ গানে কণ্ঠ দিয়েছেন বিশ্বজিৎ-কনকচাঁপা। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। কনকচাঁপা গানটিতে কণ্ঠ দেওয়ার মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন বকুল।

তিনি জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেন কুমার বিশ্বজিৎ। অন্যদিকে গানটিতে কনকচাঁপা কণ্ঠ দেন গত ৪ নভেম্বর।

দীর্ঘ ৯ বছর পর সিনেমার গানে কণ্ঠ দিলেন কনকচাঁপা। সবশেষ তিনি প্লেব্যাক করেন ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায়। ২০১৮ সালের কথা। অন্যদিকে কুমার বিশ্বজিৎ অনেকদিন ধরে দেশের বাইরে। অবশেষে প্লেব্যাকের মাধ্যমে বিরতি ভাঙলেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন