1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ

আন্তর্জাতিক ডেস্ক..
  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসরায়েলের চলমান যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও অনিশ্চয়তার মধ্যেও নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। এরই অংশ হিসেবে গাজায় এক ব্যতিক্রমী গণবিবাহের আয়োজন করা হয়েছে। এতে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি।

ভালোবাসা, আশা ও নতুন জীবনের সূচনাকে উদ্‌যাপন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট মানবিক ত্রাণ কর্মসূচি ‘অপারেশন শিভালরাস নাইট’ শুক্রবার (০৬ নভেম্বর) এই গণবিবাহের আয়োজন করে।

অনুষ্ঠানে বিয়ে করতে আসা সায়েদ আল নাজার নামের এক যুবক বলেন, ‘আমরা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে বসবাস করছি। আমরা নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই। বিয়ের মধ্য দিয়ে আমরা নতুন জীবন শুরু করছি।’

তবে এই আনন্দঘন আয়োজনের মধ্যেও অনেকের জীবনে রয়ে গেছে যুদ্ধের ক্ষত ও স্বজন হারানোর বেদনা।

গণবিবাহে অংশ নেওয়া তাসিল আবু মাতার নামের এক নারী জানান, অনুষ্ঠানে তার মা ও বোন উপস্থিত থাকলেও পশ্চিম তীরে অবস্থান করায় বাবা আসতে পারেননি। তার দাদি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। এ ছাড়া হামলায় আহত তাঁর এক ভাইয়ের চিকিৎসা চলছে।

তাসিল বলেন, পরিবারের সদস্যদের অনুপস্থিতি ও ভাইয়ের অসুস্থতার কারণে তাদের আনন্দ পুরোপুরি পূর্ণতা পায়নি। তারপরও এই নতুন জীবনের সূচনায় তিনি আনন্দিত।

যুদ্ধের ভয়াবহতার মধ্যেও ২৫০ দম্পতির এই বিয়ে গাজাবাসীর জীবনে নতুন করে স্বপ্ন দেখা এবং স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন