1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

আব
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা ” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিসার কবির উদ্দীন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় তথ্য অধিকার আইন ২০০৯ এর অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ ধারা, সময়সীমা, প্রতিকার ও প্রশাসনিক করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় সঠিক তথ্য প্রচার এবং অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন