1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন সামনে আনলেন ১৯ বছরের ছোট ‘প্রেমিক’কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আবু রায়হান চৌধুরী রকি, পঞ্চগড়।।
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বিগত সরকারের সময় এক ইঞ্চি রাস্তাও পাকা হয়নি, সরকারের মেয়াদ পূর্তির আগেই আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বরাদ্দে এসব রাস্তার কাজ শুরু হচ্ছে। তাই কাজের গুনগত মানে কোন ছাড় দেয়া হবেনা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মালকাডাঙ্গা ও বগদুলঝুলা এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রাস্তা উদ্বোধন শেষে বড়শশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বগদুলঝুলা কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ফরহাদ হোসেন আজাদ।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে বড়শশী ইউনিয়নের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিলো। নির্বাচনী প্রচারণায় এই এলাকার মানুষের কাছে রাস্তাঘাট সহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের এই ৭ মাসের মধ্যে এখানে দুটি রাস্তা পাকাকরণ এর কাজ শুরু হলো। যার ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দূর্ভোগ থেকে রেহাই মিলবে। এবং পাশাপাশি নদী তীরবর্তী এলাকার উৎপাদিত কৃষি পণ্য নির্বিঘ্নে শহরমুখি করা যাবে। যা স্থানীয় অর্থনিতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিমন্ত্রী এসময় বিএনপি নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা কে তরান্বিত করতে নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী এসময় সাবধানবাণী উচ্চারণ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কে রুখে দিতে বর্তমানে বিরোধী দল ফ্যাসিস্টদের সাথে মিলে গিয়ে কখনও নয় দফা কখনো এগারো দফা দিয়ে লংমার্চ করে সরকার পতনের ভয় দেখাচ্ছেন। তারা ভুলে গেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই ধর্মীয় সুরসুরি দিয়ে যারা রাজনীতি করতে চান তাদের রুখে দিতে তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন সহ বিএনপি,এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় কয়েক হাজার নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন