1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী

শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল 

তেরখাদা সংবাদদাতা।।
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ যে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন পথচলায় যুক্ত হলে, এই প্রতিষ্ঠান শুধু একটি কলেজ নয়-এটি এই অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার স্বপ্ন, আত্মমর্যাদা ও ভবিষ্যৎ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ ঠিকানা। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ।

তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেকবান করে, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই তোমাদের প্রতি আমার আহ্বান-শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করবে। জ্ঞান অর্জন করবে, প্রযুক্তির সঙ্গে নিজেকে এগিয়ে নেবে, নিজের আত্মবিশ্বাস বাড়াবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নৈতিকতাকে ধারণ করবে।
হেলাল বলেন, একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন পরিবর্তন করেন না, তিনি একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে পরিবর্তন করার শক্তি রাখেন।

তিনি বলেন, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের জাতীয়করণ এবং ডিগ্রি পর্যায়ের এমপিওভুক্তির বিষয়টি এই অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার আলো আরও বিস্তৃত হবে।
তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে খুলনা-৪ আসনের জনগণের প্রতিনিধি হিসেবে শিক্ষা ও এলাকার উন্নয়নের বিষয়গুলো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের এই অগ্রযাত্রা কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার অর্জন নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই আমাদের সবার দায়িত্ব হলো এই অর্জনকে আরও অর্থবহ করে তোলা।
তিনি বলেন, আমি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ করবো আপনারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেবেন না, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাবেন, আত্মবিশ্বাসী হতে শেখাবেন এবং দেশ ও প্রতি দায়িত্বশীল হতে শেখাবেন।
হয়তো তোমাদের মধ্য থেকেই কেউ ভবিষ্যতে ডাক্তার হবে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউ প্রশাসক, কেউ উদ্যোক্তা, কেউ গবেষক, আবার কেউ দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তোমাদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব তোমাদেরই।
তিনি বলেন, আমি চাই, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ শুধু ফলাফলের দিক থেকে নয়-শিক্ষার মান, শৃঙ্খলা, নৈতিকতা, সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীলতার ক্ষেত্রেও একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।
আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে, সম্মানের সঙ্গে এবং আত্মবিশ্বাস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।
হেলাল বলেন, আজকের এই শুভ দিনে আমি চিত্রা মহিলা ডিগ্রি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তিনি আজ ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের ক্লাশ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ- পরিচালক( কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,খুলনা অঞ্চল, খুলনা ড. এস এম সাজজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য সরদার আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ, ছাত্রী সুমাইয়া বিনতে আরিফ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন