1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলা কিউআরে লেনদেন জনপ্রিয় করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাতিল করা হয়েছে মার্চেন্ট ফি।

বাংলা কিউআরে লেনদেন জনপ্রিয় করতে মার্চেন্ট ফি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তার বিক্রেতা ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের বিপরীতে কোনো ফি দিতে হবে না। একই সঙ্গে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়া হবে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ–সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন ও একটি সার্কুলার লেটার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে লেনদেন প্রেরণকারী প্রতিষ্ঠান গ্রাহকের হিসাব থেকে অর্থ স্থানান্তরের জন্য লেনদেন গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সেবা মাশুল নিতে পারবে না। তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, অর্থ পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান এবং অর্থ পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

ফলে বাংলা কিউআর ব্যবস্থার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের জন্য শূন্য আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল বা আইআরএফ ব্যবস্থা কার্যকর হবে।

এ ছাড়া বিক্রেতা বা মার্চেন্টসহ টাকা পরিশোধ ব্যবস্থায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে প্রণোদনা দেওয়া হবে। প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ২০ পয়সা পাবে। তবে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এ প্রণোদনা প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনার মাধ্যমে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি জারি করা পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সার্কুলার নম্বর ০২/২০২৩-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। ওই সার্কুলারের অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে ২০২৪ সালের ১ জুলাই জারি করা পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর সার্কুলার লেটার নম্বর ০৫ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যবসায়ীদের লেনদেনের ব্যয় কমানো, মার্চেন্ট পেমেন্ট সহজ করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্টের আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে স্বল্পমূল্যের খুচরা লেনদেনে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে এ ব্যবস্থা সহায়ক হবে।

কেন্দ্রীয় ব্যাংকের আশা, এর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন