1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মধুমতী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১লক্ষ টাকা অর্থদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ছে ম্যালেরিয়া রোগী, সতর্কতার তাগিদ পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্র-বৃষ্টির শঙ্কা কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরে মধুমতী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১লক্ষ টাকা অর্থদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

‎অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন দায়ে মাদারীপুরে মধুমতী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১লক্ষ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  (২৫ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম।

‎মাদারীপুর মোবাইল কোর্ট পরিচালনার পক্ষ থেকে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চৌরাস্তার মধুমতী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে  অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন, নিম্ন মানের খাদ্য সংযোজন দ্রব্যে ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন  রাসায়নিকের ব্যবহার, কাচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এসকল অপরাধের দায় স্বীকার করায়  উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩  অনুযায়ী ১ লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা খাদ্য অফিসার  রফিকুল ইসলাম, মাদারীপুর সদরের দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, ফেরদৌসী আক্তারসহ বাংলাদেশ পুলিশের  একটি চৌকস দল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন