1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরনকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরনকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর  আওয়ামী লীগের লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার(১১ আগস্ট) রাত ৮ টার দিকে জেলার  শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও হামলায় আহতরা জানান, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে লিফলেট বিতরনকালে  শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে  নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা সুমন ফকিরের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে জয়বাংলা শ্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে  ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত একাধিক ব্যক্তি বলেন,’তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এসময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ (বর্তমানে পৌরসভা) এর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্র লীগের নেতা সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল।
এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি, আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের টিম রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন