1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে ৪০ জনকে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলনে দুদকের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎মাদারীপুরে ৪০ জনকে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলনে দুদকের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।
‎মাদারীপুরের ঐতিহাসিক শাহ মাদার দরগা শরীফে ২০১৯ সাল থেকে গত ৬ বছরের ৪০ জনকে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলন করায় দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুপুরে মাদারীপুর সদর উপজেলার শাহ মাদার দরগা খোলা এলাকায় এবং যার নামে মাদারীপুর নামকরণ সেই শাহ মাদার দরগা শরীফের এতিমখানায় এই অভিযান পরিচালনা করেন মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামানসহ তাদের দল। এ সময় অভিযুক্ত মাওলানা শরীফ মোহাম্মদ আলামীন ও হযরত শাহ মাদার দরগা শরীফ আলিয়া মাদ্রাসার বর্তমান সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হয়।

‎মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, মাদারীপুর ঐতিহ্য শাহ মাদার দরগা শরীফের নামে মাদারীপুর নামকরণ হওয়ার একটা মিল রয়েছে। দরগা শরীফের এতিমখানায় আজ প্রধান কার্যালয়ের অনুমতিতে আমাদের দুর্নীতি দমন কমিশনের অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। মাদারীপুরের ঐতিহ্যবাহী শাহ মাদার দরগা শরীফে ২০১৯ সাল থেকে গত ৬ বছরের ২ হাজার টাকা জন প্রতি ৪০ জনের স্থানে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। এই নয় ছয় দেখিয়ে এই ঐতিহ্যবাহী এতিমখানায় কোন উন্নয়নের ছোঁয়া নেই, আমরা সেটা পরিদর্শন করে দেখতে পাই। এছাড়া এতিমখানার সুপার আল-আমিন সাহেবের বিরুদ্ধে এফ ডি আর এর টাকা জাল জালিয়াতির মাধ্যমে তুলে ফেলার অভিযোগ রয়েছে সেটাও আমরা রেকর্ডপত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া ঐতিহ্যবাহী দরগা শরীফের অনিয়ম দুর্নীতির দেখে আমরা ও মাদারীপুরবাসী অবাগ ও হতাশ তাই এর সাথে যারা জড়িত তাদের দুর্নীতি দমন কমিশনের আইনে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমরা সেই মোতাবেক কমিশনে প্রতিবেদন পাঠাবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন