1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলি জনমনে স্বস্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলি জনমনে স্বস্তি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

উওরের অবহেলিত জেলা কুড়িগ্রাম এজেলা একমাত্র চিকিৎসার নির্ভরযোগ্য ও ভরসার স্থান  কু‌ড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের সেখানেই এতোদিন ক্ষমতাও আধিপত্য বিস্তার করে ঘাপটি মেরে বসে ছিলো এই তত্ত্বাবধায়ক ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকন তবে ওনার  ওএস‌ডি করা হ‌য়ে‌ছে এই খবরে জনমনে স্বস্তি বিরাজ করছে । সেই স‌ঙ্গে স্বাস্থ‌্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ‌কে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়।

সোমবার (১১ আগস্ট) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রণাল‌য়ের যুগ্মস‌চিব সান‌জীদা শার‌মিন স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ আদেশ জা‌রি ক‌রেন।

ওই প‌ত্রে ডা. মো. শ‌হিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলীকৃত কর্মস্থ‌লে যোগদান না কর‌লে পরবর্তী কর্মস্থ‌লে তা‌কে ওই পদ থে‌কে অবমুক্ত করা হ‌বে ব‌লেও উল্লেখ করা হয়।

জানা যায়, গত ২০২১ সা‌লে ডা. মো. শ‌হিদুল্লাহ‌ কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে তত্ত্বাবধায়‌কের দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন। এরপর থে‌কে নানা অনিয়ম আর দা‌য়িত্ব অব‌হেলার অভিযোগ ওঠেছে তার বিরু‌দ্ধে। এর আগে গত ২৫ জুলাই চি‌কিৎস‌কের অব‌হেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) না‌মে এক শ্বাস ক‌ষ্টের রোগীর মৃত‌্যু হয়। এর ৬ দিন পর বুধবার (৩০ জুলাই) উলিপুর উপ‌জেলার ধাম‌শ্রেণি ইউনিয়‌নের নাওড়া গ্রা‌মের বা‌সিন্দা ফুলবাবু দাস (১৮) না‌মে আরো এক শ্বাস কষ্ট রোগীর মৃত‌্যু হয়। পরপর দুই রোগীর মৃত‌্যুর ঘটনাটি বি‌ভিন্ন গণমাধ‌্যমে সংবাদ প্রকা‌শিত হ‌য়। ঘটনা‌টি জানা‌জা‌নি হ‌লে হাসপাতাল‌টির চি‌কিৎ‌স‌কের দা‌য়িত্ব নি‌য়ে জেলাজু‌ড়ে সমা‌লোচনার সৃ‌ষ্টি হয়।

ত‌বে এ বিষ‌য়ে জানতে  ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকন এর স‌ঙ্গে মুঠোফোনে যোগা‌যোগ করা হ‌লেও তাকে পাওয়া যায়‌নি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন