1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালমান খান ছাড়া বিগবস কল্পনাই করা যায় না। স্বভাবসুলভ উপস্থাপনার মাধ্যমে রিয়েলিটি শোটি জনপ্রিয় করে তুলেছেন। এজন্য মোটা পারিশ্রমিকও পকেটে ভরেন ভাইজান। শোনা গেল নতুন সিজনে নাকি তা আরও বাড়িয়ে নিচ্ছেন পর্দার টাইগার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। আগামী মাসের শেষে প্রিমিয়ার হওয়ার কথা। পরবর্তী সাড়ে পাঁচ মাস ধরে টানা চলবে এই শো। আর সেই শো বাবদ গতবার যেখানে ২৫০ কোটি নিয়েছিলেন সালমান। এবার সেখানে ৩০০ কোটিরও বেশি নিয়েছেন।

‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। দুই বছর আগের তুলনায় প্রায় এক শ কোটি বেশি আয় করতে চলেছেন এবার। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সালমান। মুখে তালা শো কর্তৃপক্ষেরও। তবে ঠিকই চর্চায় চলে এসেছে বিষয়টি।

সালমানকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’সিনেমায়। তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন