1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনীর।

শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন