1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলতি বছরের হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পর্যটক এবং বাসিন্দাদের আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কতা দিয়েছে দেশটি। এমনকি নিরবিচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতে কঠোর শাস্তির বিধান রেখেছে সৌদি প্রশাসন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। আর যারা এ আইন ভঙ্গ করবেন তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। অপরদিকে যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন— তাদের প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদিতে যান। এ ছাড়া সৌদির স্থানীয়রাও হজ পালন করে থাকেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৪ জুন হজ শুরু হতে পারে। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কা নগরীতে সমবেত হবেন লাখ লাখ মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন