1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তফসিল ঘোষণায় এমপি ড.আবদুস সোবহান মিয়া গোলাপ নিজেই আনন্দ মিছিলে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

তফসিল ঘোষণায় এমপি ড.আবদুস সোবহান মিয়া গোলাপ নিজেই আনন্দ মিছিলে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করেছে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। এসময় তিনি নিজেই কালকিনি বিভিন্ন সড়কে নিজের পরিবারসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করেন। তফসিল ঘোষণার আগে তিনি বিভিন্ন দোকান সামনে ও জনগনের কাছে বর্তমান সরকারে উন্নয়নের কথা তুলে ধরেন ও নির্বাচন যাতে সুন্দর হয় তার জন্য সবাইকে সজাগ থাকার আহব্বান জানান এবং নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য আহব্বান জানান তিনি।
এসময় এমপি নিজেই শ্লোগান দিয়ে মিছিল করেন, তিনি বলেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই। নির্বাচন সফল হোক, সফল হোক। গতকাল রাতে কালকিনি উপজেলা বিভিন্ন সড়কে এই আনন্দ মিছিল করেন তিনি। এসময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন