1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকার ১৭০ এলাকায় করোনা রোগী ৪৭৮০, মৃত্যু ৯৮ জনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ঢাকার ১৭০ এলাকায় করোনা রোগী ৪৭৮০, মৃত্যু ৯৮ জনের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর প্রায় সব এলাকাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম রাজধানীজুড়েই এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। সারা দেশে শনাক্ত হওয়া রোগীদের ৫৭ শতাংশই এই মহানগরীতে। ঢাকার ১৭০টি এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে। সোমবার (৪ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

রাজধানীতে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে পুরান ঢাকা এলাকায়। এখানে রোগীর সংখ্যা ছয় শতাধিক। পুরান ঢাকায় সবচেয়ে বেশি রোগী রয়েছে লালবাগে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ৭৮ জন করোনা রোগী শনাক্ত করা গেছে। এর পাশাপাশি বংশালে ৫৮, চকবাজারে ৩২, গেন্ডারিয়ায় ৪৮, মিটফোর্ডে ৩৮, ওয়ারিতে ৪২, চানখাঁরপুলে ৩১ জন করোনা রোগী রয়েছে। ৩ মে পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি করোনা রোগী রাজারবাগ এলাকায়। এ এলাকার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রায় সবাই রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রান্ত পুলিশ সদস্য। এরপর কাকরাইলে ১৫০ জন এবং যাত্রাবাড়ীতে ১০১ জন

বৃহত্তর মিরপুর এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত এ এলাকায় দুই শতাধিক করোনা রোগী শনাক্ত করা গেছে। মিরপুর-১ নম্বরে ৩২, ২ নম্বরে দুইজন, ৬ নম্বরে ৯ জন, ১০ নম্বরে ১৮ জন, ১১ নম্বরে ৩২ জন, ১২ নম্বরে ১৮ জন, ১৩ নম্বরে ৩ জন এবং ১৪ নম্বরে ৩৭ জন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বাড্ডায় ৪১, বাসাবোতে ৩৪, ধানমন্ডিতে ৩৮, হাজারীবাগে ৩৮, খিলগাঁওয়ে ৩৯, মালিবাগে ৬২, গুলশানে ৩২, মগবাজারে ৪৩, জুরাইনে ৩২, মহাখালীতে ৭১, মোহাম্মদপুরে ৮১, মুগদায় ৮০, পুরানা পল্টনে ২৭, নয়া পল্টনে ২৯, শাহবাগ এলাকায় ৫১, শ্যামলীতে ২৯, তেজগাঁওয়ে ৫৫, স্বামীবাগে ৩৬ ও উত্তরায় ৬৩ জনসহ প্রায় সব এলাকাতেই কিছু না কিছু রোগী রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী পাঁচজনের সবাই পুরুষ। এর মধ্যে ৬০ বছরের বয়সী তিনজন, ৫০ থেকে ৬০ বছর একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্য একজন।এ ছাড়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার, একজন সিলেট ও একজন ময়মনসিংহের।

তিনি জানান, দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে। এ সময়ে সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ হাজার ২১০ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন