1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শামির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট, ফের আলোচনায় হাসিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

শামির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট, ফের আলোচনায় হাসিন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ১৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত বছর থেকেই খবরের শিরোনামে রয়েছেন হাসিন জাহান। স্বামী ভারতের জাতীয় দলের পেসার মোহাম্মদ শামির সঙ্গে দাম্পত্য কলহ চরমে উঠলে তাদের প্রসঙ্গে বিভিন্ন তথ্য ভারতীয় গণমাধ্যমে উঠে আসে।সেই সময় শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, অনৈতিক সম্পর্ক, স্ত্রীকে মারপিটের মতো নানা অভিযোগ করেন হাসিন জাহান। সেটা থানা হয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। এরপর থেকেই আলাদা আছেন তারা।

কিন্তু হাসিন জাহান আবার আলোচনা উস্কে দিয়েছেন। শামির সঙ্গে তার একান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কলকাতা নাইট রাইডার্সের চেয়ার লিডার থাকা সাবেক এই মডেল। তাতে আবার নতুন করে আলোচিত এবং সমালোচিত তিনি।

ইনস্টাগ্রামে ওই ছবি পোস্ট করে শামিকে ইঙ্গিত করে হাসিন জাহান লিখেছেন, ‘যখন তুমি কিছু্ই ছিলে না, তখন আমি ভালো ছিলাম, তোমার দৃষ্টিতে পাক-পবিত্র ছিলাম। আর এখন তুমি কিছু একটা হয়েছ, আমি খারাপ হয়ে গেছি। সত্য আর কতদিন মিথ্যার (বোরখা দিয়ে) চাদরে ঢাকা থাকবে। মায়া কান্না কতদিন টিকে থাকবে। মডেলিং ছবি হাসিন জাহান ও ক্রিকেটার মোহাম্মদ শামি।’

হাসিন জাহানের সঙ্গে শামির এই ছবি দেখে অনেকে এটাকে এডিট করা বলে উল্লেখ করেছেন। অনেকে শামির সঙ্গে পুরনো এই অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে দিয়ে হাসিন ঠিক করেননি বলে উল্লেখ করেছেন।

এছাড়া তিনি নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়ায় ‘বোরখা, পাক-পবিত্র, না-পাক’ শব্দগুলো ব্যবহার করে ঠিক করেননি বলেও সমালোচনা করেছেন অনেকে। হাসিন তাদের জবাব দিতে, বলিউড সিনেমার সঙ্গে ‌‌‌’সাহসী’ নাচের ভিডিও কমেন্টে পোস্ট করেছেন।

এর আগে শামিও পাল্টা অভিযোগে ফাঁস করেন, তার সঙ্গে বিয়ের আগে হাসিন জাহানের আরেকটি বিয়ে হয়েছিল, সে ঘরে দুই সন্তানও রয়েছে। অথচ এসব কথা গোপন করেছিলেন হাসিন জাহান।

দুজনের অভিযোগ পাল্টা অভিযোগ গিয়ে গড়ায় আদালত পর্যন্ত। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া শামি-হাসিন দ্বন্দ্ব এখনও চলছে। সে থেকেই তারা আলাদা থাকছেন।

গত মাসে শামির উত্তরপ্রদেশের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে গ্রেপ্তার হন হাসিন। পরে তিনি জামিনে মুক্তি পান ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন