1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে : সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন রিমান্ডে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে : সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন রিমান্ডে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ গ্রেপ্তার আটজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আটজনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আট আসামির প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামিরা হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শান আজাদ (৪৩), কর্মকর্তা মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিমউদ্দিন বাদী হয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় মামলা দায়ের করেন। (মামলা নং-১৯)।

তিনি জানান, এ মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অজ্ঞাত আসামিও রয়েছে।

গত ৮ জুলাই সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৫২ জন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন