1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপ, সংকট সমাধানের আশা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপ, সংকট সমাধানের আশা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সহিংসতা বন্ধের আশা করছেন তিনি।

‘খুব দ্রুত এটা বন্ধ হবে বলে আমি আশা করছি,’ হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার বাইডেন এটি বললেও তিনি মনে করেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।’

ঠিক কী কারণে বাইডেন এমন আশা করছেন তার ব্যাখ্যা দেননি। তবে বলেছেন, সমস্যা সমাধানে তার সিকিউরিটি টিম ইসরায়েল, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে যাচ্ছে।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

বাইডেন এদিন সাংবাদিকদের বলেন, ‘নেতানিয়াহুর সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমার আশা, এ সংঘর্ষ শেষ হতে খুব বেশি সময় লাগবে না। তবে হাজারো রকেট ছুড়লে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন