1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কলকাতার ছবিতে অপু বিশ্বাস, কাহিনী লিখছেন নচিকেতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

কলকাতার ছবিতে অপু বিশ্বাস, কাহিনী লিখছেন নচিকেতা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গীতিকার, সুরকার, সংগীতশিল্পী তিনি। তার গানে বুঁদ কয়েক প্রজন্ম। দশকের পর দশক সমানভাবে জনপ্রিয়। তবে এবার তিনি অন্য ভূমিকায়। এবার আর গান নয়, বড়পর্দায় নচিকেতার লেখা গল্প। কাহিনীকার নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি। ছবির নাম ‘আজকের শর্টকাট’। নচিকেতার লেখা গল্পে তৈরি হয়েছে ছবি, মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলিউডের একঝাঁক তারকা। ছবিটি পরিচালনা করবেন পরিচালক সুবীর মন্ডল। এই ছবির হাত ধরে প্রথম টলিউডে পা রাখবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

সোমবার স্বাধীনতা দিবসে সামনে এলো ছবির প্রথম পোস্টার। কাহিনীর পাশাপাশি এই ছবির সংগীত পরিচালনাও করবেন নচিকেতা।

ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু। নচিকেতার সুর ও লেখা গানে দর্শকদের মনে আলাদা জায়গা নিয়ে ছিল সংগীতশিল্পী নচিকেতা। কিন্তু এবার আর গান নয়, বাংলার অন্যতম জ্বলন্ত সমস্যা বেকারত্বকে নিয়ে গল্প বুনেছেন তিনি।

ছবির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। অন্যতম মুখ্য চরিত্র বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিন ভারতে চিকিৎসা করাতে আসেন। তাদের নিয়েই এই গল্প। বাংলাদেশ থেকে আসা তেমনই এক তরুণীর চরিত্রে অপু। ঘটনাচক্রে যার আলাপ হবে গৌরবের সঙ্গে। ঘটনার অভিঘাতে নির্দিষ্ট সময়ের পরে সমান্তরাল খাতে বইবে দুই ভিন্ন মেরুর বাসিন্দার জীবন।

কিভাবে? সেটাই গল্পের মূল আকর্ষণ। বিধাননগর, রাজারহাট, নিউটাউনে ছবির শ্যুটিং হয়েছে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ। গানের দায়িত্বে কাহিনীকার স্বয়ং। ‘করমন্ডল প্রোডাকশন’-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় গীতিকার রিপন মাহমুদের লেখা দুটি গান গেয়েছেন নচিকেতা। যে গান গান দুটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন গৌতম পল্লব। গান দুটি হলো ‘দাদা মানুষ দেখতে চাই’ ও ‘আমার এ গান শোনে’।

এর মধ্যে দুটি গানের রেকর্ডিং করে ফেলেছেন গায়ক। তবে শুধু গান গাওয়াই নয়, নচিকেতার গাওয়া এই গানের ওপর তৈরি হতে চলেছে মিউজিক ভিডিও। যেখানে অভিনয় করবেন বাংলাদেশের সাজ্জাদ চৌধুরী ও অনন্যা। ভারতের লাদাখে হবে মিউজিক ভিডিওর শ্যুটিং।

নচিকেতা নিজেই ‘দাদা মানুষ দেখতে চাই’ ও ‘আমার এ গান শোনে’ গান দুটি শোনার কথা বলেছেন। গীতিকার রিপন মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, ‘নচিকেতা নিজেই লেখেন, সুর করেন। তাই ওর পছন্দমতো গান লেখা খুবই কঠিন কাজ। সেই কাজটিই করার চেষ্টা করেছি মাত্র। যখন উনি বললেন “খুব ভালো হয়েছে”- সেটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

 

সূত্র : ২৪ ঘণ্টা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন