1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবস্থান পাল্টালেন বেনেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

অবস্থান পাল্টালেন বেনেট

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Palestinian protesters run from Israeli security forces amid clashes in Jerusalem's Old City on May 10, 2021, ahead of a planned march to commemorate Israel's takeover of Jerusalem in the 1967 Six-Day War. (Photo by EMMANUEL DUNAND / AFP)

অনলাইন ডেস্ক।।

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ‘প্রার্থনার স্বাধীনতার’ বিষয়ে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যে মন্তব্য করেছিলেন, তা থেকে এখন সরে আসছেন।

তার অফিস থেকে আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগের শর্তে কোনো পরিবর্তন আসেনি। আল-আকসা নিয়ে আগের সরকার যে অবস্থানে ছিল, এই সরকারও তাই।’

ইসরায়েল-ফিলিস্তিনের দুই দেশের শর্ত অনুযায়ী, আল-আকসায় মুসলিমদের প্রার্থনার সময় অমুসলিমরা যেতে পারবেন; কিন্তু নিজেদের ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে পারবেন না।

কিন্তু কিছু ইহুদি গোপনে সেই ২০১৯ সাল থেকে প্রার্থনা করে যাচ্ছেন, ইসরায়েলের পুলিশ সব জেনেও চুপ থাকছে।

গত রবিবারও এই দৃশ্য দেখা যায়। শর্ত ভেঙে প্রায় ১৭০০ ইহুদি টেম্পল মাউন্টে প্রবেশ করেন।

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খুব সুন্দরভাবে সব আয়োজন করায় প্রশাসনকে ধন্যবাদ।’

এরপরই শুরু হয় সমালোচনা। ইহুদিদের প্রার্থনার বিষয়টিকে বেনেট সমর্থন করছেন বলে অভিযোগ ওঠে।

পরে বাধ্য হয়ে আরেকটি বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন বেনেট।

বেনেট এমন কথা বললেও আরব নিউজের কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ওসামা আল শরীফ মনে করছেন, ইহুদিরা আবার ঠিকই একই কাজ করবেন।

এ বিষয়ে বৈশ্বিক একটা হস্তক্ষেপ দরকার বলে মত তার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন