1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘ভাস্কর্য বিরোধীরা ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

‘ভাস্কর্য বিরোধীরা ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান বলেছেন, যারা একাত্তরের গণহত্যা, পঁচাত্তরের জাতির পিতা হত্যা, গ্রেনেড বোমায় জঙ্গিদের হত্যাযজ্ঞ, বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের পেট্রোল বোমায় মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলেন অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তারা ইসলাম ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ইসলামকে ব্যবহার করছেন। তারা বিশ্বব্যাপী ইসলামকে ধ্বংস করছেন।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, ভাস্কর্য হচ্ছে একটি জাতির ঐতিহ্য, শিল্প। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যেমন ভাস্কর্য আছে তেমনি ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান, ইরান, পবিত্র আরবেও ভাস্কর্য আছে। তারা জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে কিছু না বললেও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জেহাদ ঘোষণা করেন। তাদের উদ্দেশ্য শুভ নয়।

সাবেক এ মন্ত্রী বলেন, জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, জাতীয় স্লোগান। আমাদের মহানবী যদি জয় মক্কা উচ্চারণ ধ্বনি দিতে পারেন তবে আমরাও জয়বাংলা বলে ধ্বনি দিতে পারি।

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদ্‌যাপন পরিষদের উদ্যোগে ও আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন